Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
ছবি: সবার দেশ

যশোরে পাচারকালে এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৯০০ গ্রাম স্বর্ণের পেস্ট (গলানো) ও দেশি বিদেশী মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ভারতীয় পাচারকারী ওয়াজিদ আলী আমিন আহমেদ হলেন, মুম্বাই শহরের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের আমিন আহমদ আনসারীর ছেলে। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রার সিজার মূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

আটককৃত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করেন। তিনি গত সোমবার (২০ এপ্রিল) ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ায় সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাচার রোধে বিজিবির এ কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান