Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

পদ্মা সেতুতে নন-স্টপ টোল আদায় শুরু আজ থেকে

পদ্মা সেতুতে নন-স্টপ টোল আদায় শুরু আজ থেকে
ছবি: সংগৃহীত

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে চালু হচ্ছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। পরীক্ষামূলকভাবে লাইভ পাইলট আকারে চালু হওয়া এ প্রযুক্তিতে আর গাড়ি থামিয়ে টোল দিতে হবে না; নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে আগ্রহী চালক ও গাড়ির মালিকদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে।

এরপর পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে গিয়ে একবারের জন্য আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন শেষ করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে যানবাহন অন্তত ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে নির্ধারিত ইটিসি লেন ব্যবহার করতে পারবে। লেন পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে শুধু টেপ নয়, আরও বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপ এ সেবার সঙ্গে যুক্ত হবে। ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই বিভিন্ন অ্যাপকে সংযুক্ত করার কাজ করছে।

এ সিস্টেম চালুর ফলে পদ্মা সেতুতে টোল আদায়ের গতি ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য