Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪২, ৮ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে ভাসতে পাঁচ দিন থাকা ট্রলাসহ ২৬ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসতে পাঁচ দিন থাকা ট্রলাসহ ২৬ জেলে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা দিকনির্দেশনা হারিয়ে সাগরে ভেসে থাকতে থাকে। মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জেলেরা তীরে ফিরে আসতে পারেননি।

পাঁচ দিন পর মঙ্গলবার রাতে নৌবাহিনীর টহল জাহাজ ট্রলারটিকে সনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। নৌসদস্যরা নিরাপদে সব জেলেকে উদ্ধার করে জাহাজে তোলেন এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন।

পরবর্তীতে ট্রলারটি নৌবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে তীরে আনা হয়। বর্তমানে উদ্ধার হওয়া জেলেরা সুস্থ আছেন এবং পরিবারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সহায়তায় তাদের টহল জাহাজ সব সময় প্রস্তুত রয়েছে এবং নিয়মিতভাবে বঙ্গোপসাগরে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা