Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৮ অক্টোবর ২০২৫

কারা সেফ এক্সিট চায় স্পষ্ট করুন: নাহিদকে উপদেষ্টা রিজওয়ানা

কারা সেফ এক্সিট চায় স্পষ্ট করুন: নাহিদকে উপদেষ্টা রিজওয়ানা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ যদি সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান চান, তাহলে সেই নামগুলো স্পষ্ট করে বলতে হবে—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, দেশের নানা সংকট ও ঝড়ঝঞ্ঝার সময় কোথাও পালিয়ে যাইনি, ভবিষ্যতেও যাবো না। নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে, তিনি কারা সেফ এক্সিট চাইছেন বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা করা হবে।

নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, কোনো দল নির্বাচনে অংশ নেবে কি না, তা সম্পূর্ণ তাদের আইনি অবস্থান ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের সেফ এক্সিটের পরিকল্পনা করছেন।

নাহিদের সে বক্তব্যের পর উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। এদিন রিজওয়ানা হাসানের মন্তব্যে সে বিতর্ক আরও স্পষ্ট রূপ নেয় বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা