Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ৭ অক্টোবর ২০২৫

দায়িত্বহীন উপদেষ্টার মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই: সারজিস 

দায়িত্বহীন উপদেষ্টার মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই: সারজিস 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলের কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন এবং কেবল নির্বাচনের মধ্য দিয়ে ‘এক্সিট’ নিতে চাইছেন— যা শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতার সামিল।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, 

এত ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে গড়া এ আন্দোলনের দায়িত্ব পালনে যদি কেউ ভয় পান, তাহলে তাদের এ পদে থাকার প্রয়োজন নেই। যারা ভয় পেয়ে পিছু হটছেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই তারা পালান না কেন, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।

নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করে এনসিপির এ নেতা বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। কিন্তু তারপরও যদি নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে, তাহলে তা স্পষ্ট করে দেবে— তারা স্বেচ্ছাচারিতার পথে বা কোনো গোষ্ঠীর চাপে পরিচালিত হচ্ছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেবো না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোটের সম্ভাবনা প্রসঙ্গে সারজিস বলেন, এনসিপি একা না জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে— এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা এখনও আলোচনা করছেন। তবে তার আগে সাংগঠনিক ভিত্তি শক্ত করতে নভেম্বরের মধ্যে সব জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে কমিটি গঠন সম্পন্নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, 

বাংলাদেশের সৎ ও ভালো মানুষরা চাইলে একটি কার্যকর রাজনৈতিক বিকল্প গঠন সম্ভব। কিন্তু আওয়ামী লীগের যেকোনও সংস্করণ— তা সরকারে থাকুক বা অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে— এখন আর এ দেশে প্রাসঙ্গিক নয়। এনসিপি এ অবস্থানেই দৃঢ় থাকবে।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিন। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত