Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২০ অক্টোবর ২০২৫

৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯
ফাইল ছবি

৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৯ অক্টোবর) রাতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন।

জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো নির্দিষ্ট পেশাগত ক্যাডারের শূন্যপদ পূরণের লক্ষ্যে। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) থেকে দেখা যাবে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল যাচাই করতে পারবেন।

উল্লেখ্য, বিশেষ বিসিএস সাধারণত নির্দিষ্ট পেশাগত ক্যাডার যেমন চিকিৎসক, প্রকৌশলী বা শিক্ষাবিষয়ক পদে শূন্যপদ পূরণের জন্য আলাদাভাবে অনুষ্ঠিত হয়। এবারের ৪৯তম বিশেষ বিসিএসেও সে ধারাবাহিকতায় নির্দিষ্ট ক্যাডারভিত্তিক প্রার্থীদের জন্য পরীক্ষা আয়োজন করা হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ