Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ১২ আগস্ট ২০২৫

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশ

২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশ
ফাইল ছবি

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে দ্রুত নিয়োগ দিতে সরকারের প্রতি নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে ৯০ দিনের মধ্যে নিয়োগ কার্যকরের নির্দেশ দিয়েছিলো।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। শুনানিতে আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

আইনজীবীরা জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশের সর্বোচ্চ আদালত নিয়োগবঞ্চিতদের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে নিয়োগ কার্যকর করতে হবে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। কিন্তু এক-এগারোর সরকারের সময়ে ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়, যা সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ জুলাই বাস্তবায়ন করে। দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯ জুলাই, এবং ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন ও চাকরিতে যোগ দেন।

এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টের দুটি বেঞ্চ ভিন্নমত দেয়—একটি বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে, অন্যটি দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে। সরকার ও নিয়োগবঞ্চিতদের পক্ষ থেকে আপিল হলে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে বৈধ ঘোষণা করে।

পরে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথকভাবে রিভিউ আবেদন করেন। আবেদনকারীদের দাবি ছিলো, তত্ত্বাবধায়ক সরকারের দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়ার কোনো ক্ষমতা ছিলো না এবং পিএসসি আইনেও এমন বিধান নেই।

সর্বশেষ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে সরকারকে দ্রুত এ নিয়োগ কার্যকর করার নির্দেশ দেয়া হলো, যা ১৭ বছরের পুরনো এক বিতর্কিত নিয়োগ সংকটের সমাপ্তি ঘটাতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প