Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২ নভেম্বর ২০২৫

উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় প্রতিনিধিদল বাংলাদেশ সফরে

নেপালের প্রধান বিচারপতির ঢাকা আগমন

নেপালের প্রধান বিচারপতির ঢাকা আগমন
ছবি: সংগৃহীত

নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় প্রতিনিধিদল শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।

ঢাকায় আগত এ প্রতিনিধিদলে রয়েছেন নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আমন্ত্রণে নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন দলটি চারদিনের সফরে রয়েছে। সফরকালে তারা বাংলাদেশের বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম, সংস্কার প্রক্রিয়া ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

এ সফর শেষে আগামী ৪ নভেম্বর নেপালের প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা