Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৫, ৪ নভেম্বর ২০২৫

আরপিও সংশোধন অধ্যাদেশ জারি

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার নতুন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। এতে বলা হয়েছে— নিবন্ধিত কোনো রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও, প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে।

সোমবার (২ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নির্বাচনি আইন সংস্কারের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর বিএনপি ধারাটির বিরোধিতা করে জানায়, জোটভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারা উচিত। তবে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) সরকার প্রস্তাবিত ধারা বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই সরকার পূর্ব প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে এখন থেকে কোনো নিবন্ধিত দল জোট করলেও, জোটের মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না; তাকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।

এছাড়া নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এবং নির্বাচন কমিশন সচিবালয় আইনেও সংশোধন এনেছে। পাশাপাশি ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা ও সাংবাদিকদের আচরণবিধিও হালনাগাদ করা হয়েছে।

ইসি সূত্র জানায়, আরপিও সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ‘দল ও প্রার্থীর আচরণবিধি’ খুব শিগগিরই প্রকাশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য