Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ১৯ আগস্ট ২০২৫

নির্দলীয়ভাবে হবে ভোট

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
ছবি: সংগৃহীত

এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকবে না। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার (১৮ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্তর্বর্তী সরকার বিদ্যমান চারটি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ আনছে। এর ফলে রাজনৈতিক দলগুলো আর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। তবে সে সময় থেকেই দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন বিশেষজ্ঞরা।

অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেয়ার পক্ষে সুপারিশ করেছিলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে যেসব যোগ্য ব্যক্তি সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারাও নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত