Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ২৭ নভেম্বর ২০২৫

প্রশাসনে বড় রদবদল

একযোগে ১৫৮ ইউএনও বদলি

একযোগে ১৫৮ ইউএনও বদলি
ছবি: সংগৃহীত

সরকার একযোগে দেশের ১৫৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করেছে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে—বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই তারিখ থেকেই তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেসব কর্মকর্তার কর্মস্থল সম্প্রতি পরিবর্তিত হয়েছে, তারা বর্তমান দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে নতুন কর্মস্থলে যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সরকার নির্দেশ দিয়েছে।

এর আগের দিনই প্রশাসনে টানা পরিবর্তনের ধাক্কা লাগে। বুধবার সন্ধ্যায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়। তার কিছু ঘণ্টা আগে একযোগে বদলি করা হয় দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি)। প্রশাসনিক কাঠামোয় এত বড় আকারের ধারাবাহিক পরিবর্তন সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে।

এখন দেশের উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতেই দ্রুত চলে যাওয়ার কথা। নির্দেশনা অনুযায়ী সময়মতো যোগদান নিশ্চিত হলে ইউএনও পদে দায়িত্ব হস্তান্তরও সম্পন্ন হবে নভেম্বরেই।

বদলিকৃত ইউএনওদের তালিকা দেখুন এখানে

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা