Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ২৭ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে প্রশাসনে বড় রদবদল

১৬৬ উপজেলায় একযোগে ইউএনও বদলি

১৬৬ উপজেলায় একযোগে ইউএনও বদলি
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে আবারও ব্যাপক রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসক পরিবর্তনের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮–এর সেকশন ১৪৪ প্রয়োগের ক্ষমতাও তাদের অর্পণ করা হলো।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ইউএনও পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দায়িত্বস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ঐ দিন বিকেল থেকেই তাদের বর্তমান দপ্তর বা প্রশিক্ষণস্থল থেকে ‘স্ট্যান্ড রিলিজ’ বলে গণ্য হবে।

এছাড়া বদলি হওয়া কর্মকর্তার দফতর বা কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তবে তিনি যে কর্মস্থলে বর্তমানে দায়িত্ব পালন করছেন সেটির নাম উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে পারবেন—প্রজ্ঞাপনে এমন নির্দেশনাও যুক্ত করা হয়েছে।

নির্বাচনের আগ মুহূর্তে এ রদবদলকে মাঠ প্রশাসনকে গতিশীল ও নির্বাচনী প্রস্তুতিকে সুসংহত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা