Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২২, ১ ডিসেম্বর ২০২৫

তদন্ত কমিশনের প্রতিবেদন

বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত

বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী দেশ ভারত জড়িত থাকার তথ্য জানিয়েছে এ ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। 

রোববার (৩০ নভেম্বর) কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রধান উপদেষ্টা কমিশনের কাজের প্রশংসা করে বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিলো। সত্য উদ্‌ঘাটনে আপনারা যে ভূমিকা রেখেছেন, তা জাতি স্মরণ রাখবে।

কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে বহিঃশক্তি ভারত সরাসরি জড়িত এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত, এবং এর পেছনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

তিনি আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগ হত্যাকারীদের রক্ষা করতে সরাসরি পদক্ষেপ নিয়েছিলো। পিলখানায় ঢোকার সময় তারা ২০-২৫ জনের একটি মিছিল তৈরি করেছিলো, বের হওয়ার সময় সে মিছিলে ছিলো দুই শতাধিক মানুষ। হত্যাকাণ্ডের পুরো প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো।

তদন্তে বলা হয়েছে, ঘটনার দায় তৎকালীন সরকার প্রধান থেকে সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত, এবং এ ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধান করার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোরও দায়িত্বে চরম ব্যর্থতা ঘটেছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য