Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৪ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থনে মানবতাবিরোধী অপরাধ মামলা

জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে পলাতক খুনি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে তদন্ত শেষ করে প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করেছে। নিয়ম অনুযায়ী, প্রসিকিউশন এখন প্রতিবেদন যাচাই–বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে জমা দেবে।

এ মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা হয়, যেখানে চারজনকেই প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল হওয়ায় মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে অগ্রসর হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা