Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ১৬ জানুয়ারি ২০২৫

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার বৈঠক 

সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন বিএনপির সালাউদ্দিন

সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন বিএনপির সালাউদ্দিন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঘোষণাপত্রের সংলাপে বিএনপির অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শুরুতে বিএনপির এ সংলাপে অংশ নিবে কি-না এ বিষয়ে আলোচনা ছিল।  

শায়রুল কবির খান বলেন, বিএনপি সংলাপে অংশ নেবে। দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন প্রধান উপদেষ্টার সংলাপে। কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশে সালাউদ্দিন রওনা করবেন বলেও মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বদলীয় এ বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গতকাল রাত সোয়া আটটার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহ্বান করেছে।

তবে গতকাল রাত নয়টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোটের নেতারা জানিয়েছেন, সর্বদলীয় এ বৈঠকের ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা