Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৪১, ১৬ জানুয়ারি ২০২৫

অংশগ্রহণ করবে বিভিন্ন রাজনৈতিক দল

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হবে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। তবে বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত মঙ্গলবার উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ঘোষণাপত্র নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সরকার। অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। অধিকাংশ বিষয়ে তারা একমত। তবে কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতেই একটি দলিল তৈরি করা হবে।

গত ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিলো। ঘোষণাপত্র প্রকাশের আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। এরপর সেদিন রাতে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, শহীদ মিনারে সে কর্মসূচি থেকে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা