Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ৩১ ডিসেম্বর ২০২৫

সরকারের প্রস্তুতি সম্পন্ন

খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণে আলাদা ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণে আলাদা ব্যবস্থা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে আগ্রহী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীরা পৃথক ও নিরাপদ ব্যবস্থার মধ্য দিয়ে অংশ নিতে পারবেন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথক স্থান ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নিরাপদ পরিবেশে জানাজায় শরিক হতে পারেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা