Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৩২, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় যোগ দিবেন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার

খালেদা জিয়ার জানাজায় যোগ দিবেন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এ নেতার উপস্থিতি আন্তর্জাতিক পরিসরে খালেদা জিয়ার রাজনৈতিক গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক অংশ নেবেন।

ইসহাক দার আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান গভীর শোক প্রকাশ করছে এবং দেশটির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানাতে এ প্রতিনিধি দল ঢাকায় যাচ্ছে।

এদিকে এর আগে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেও ঢাকায় আসতে পারেন। তবে সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক জানাজায় অংশ নেবেন।

উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় দেশি-বিদেশি বহু রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণের কথা রয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা