Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ২১ জানুয়ারি ২০২৫

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

‘হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে’

‘হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে’
ছবি: সবার দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে সেটা হবে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। চুক্তি অনুযায়ী ভারতের শেখ হাসিনাকে ফেরত দেয়া উচিত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পন না করে, তাহলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। পরবর্তীতে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করার থাকলে আমরা করে যাবো।

উপদেষ্টা বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। তিনি আরও বলেন, সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত ১১৩টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। আগামী দুই সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহার করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য