Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগ থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই বহু ভোটার কেন্দ্রে উপস্থিত হন। সারারাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করে দায়িত্ব পালন করেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়ছে। অনেক কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের আলাদা দীর্ঘ সারি কেন্দ্রের গেট পেরিয়ে ফুটপাত পর্যন্ত বিস্তৃত হয়েছে।

রাজধানীর মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলাতেও একই চিত্র দেখা গেছে, যেখানে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা