Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন। তার দেয়া বাণী ‘সবার দেশ’ পাঠকদের জন্য হুবহু নিচে দেয়া হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষ্যে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি শুধু একটি নির্বাচন বা সাংবিধানিক প্রক্রিয়া নয়; বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।

দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার ঘোষণা দিয়েছে, এ নির্বাচন সে আকাঙ্ক্ষার চূড়ান্ত ও প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ। আমি আশা করি, গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সে মতামত বাস্তবায়নের জন্য যোগ্য, দায়বদ্ধ ও জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এভাবে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণে অংশীদার হবেন।

এ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে, দেশের বিপুলসংখ্যক তরুণ নাগরিক এবারই প্রথম তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে পূর্ণবয়স্ক অনেক নাগরিকও দীর্ঘদিন ধরে প্রকৃত অর্থে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তাই এ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন যেন প্রতিটি ভোটারের কাছে একটি আনন্দময়, শঙ্কামুক্ত, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়-তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।
    
একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। দেশের প্রতিটি নাগরিক যেন কোনও ধরনের ভয়ভীতি, চাপ বা প্রভাব ছাড়াই স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালন করতে হবে। একই সঙ্গে আমি রাজনৈতিক দলসমূহ, প্রার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানাই।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল শ্রেণি ও পেশার ভোটারদের প্রতি আমার উদাত্ত আহ্বান-আপনারা সকলে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করুন। গণতন্ত্রের এ ঐতিহাসিক অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে বাংলাদেশের নির্বাচন
ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা: বিএনপি-জামায়াতের ১৬ জন আটক
নেপালে বাস নদীতে পড়ে নিহত ১২
ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদের
জামায়াতের ভোটকেন্দ্র দখল ও অবৈধ কার্যক্রম হতাশাজনক: বিএনপি
পিএসএলে প্রথম দফায় দল পেলেন না মিরাজ
পটুয়াখালিতে অর্ধকোটি টাকাসহ বিএনপি নেতা আটক
গণতন্ত্রে ফেরার ভোট উৎসব আজ
টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
বরিশালে নগদ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক
‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির
নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা উদ্ধার, ব্যাখ্যা দিলেন এ্যানি
৩৩০ আনসারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি
ভোট কেনাবেচা প্রমাণিত হলে কঠোর শাস্তি: ইসি
মিডিয়া আবারও পুরোনো বায়াসে ফিরছে, এবার ছাড় নয়: আসিফ মাহমুদ
ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান সিইসির
আলেম-ওলামাদের সমর্থন অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখবে: তারেক রহমান
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ