Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আলোচনার পর ব্রিফিংয়ের ঘোষণা

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রবেশ করে।

জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ বিভিন্ন শরিক দলের নেতারা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়াও আরও তিনজন নির্বাচন কমিশনার বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মাওলানা আবদুল হালিম সাংবাদিকদের বলেন, আলোচনা শেষ হলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তিনি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনও মন্তব্য করতে চাননি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অভিযোগ-অনিয়ম নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠক শেষে আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা