Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয় পেলেন ড. খলিলুর রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয় পেলেন ড. খলিলুর রহমান
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ২৫ জন সংসদ সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পূর্ণমন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান।

দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা ও বহুপাক্ষিক ফোরামে কাজের দক্ষতার কারণে তাকে রাজনৈতিক কোটার বাইরে থেকে মন্ত্রিসভায় আনা হয়েছে। তিনি জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা ও বিভিন্ন দ্বিপাক্ষিক কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। ছিলেন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। 

নতুন সরকার বৈশ্বিক অস্থিরতা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দেয়ার ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী স্বার্থরক্ষা, রোহিঙ্গা সংকট, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা জোরদার—এসব ইস্যুতে পেশাদার নেতৃত্ব নিশ্চিত করতেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নয় বরং কূটনৈতিক দক্ষতাকেই সামনে আনার বার্তা দিচ্ছে এ সিদ্ধান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য