Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে তাকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিরোধী দল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংসদীয় কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সংসদ গঠনের পর সরকার ও বিরোধী—উভয় পক্ষের সঙ্গে আন্তর্জাতিক প্রতিনিধিদের ধারাবাহিক যোগাযোগ ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা