Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হোটেল স্যুইটে বিশ্বের প্রভাবশালী নেতারা একত্রিত হয়ে তার এবং তার অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা বাংলাদেশকে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার অঙ্গীকার করেন।

নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্র (এনজিআইসি)-এর সহ-সভাপতি লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবারগারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। দলে ছিলেন বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতারা, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতিসহ বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার কর্মীরা।

নেতারা ইউনূসের দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায়বিচারে অবদান প্রশংসা করে তার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি স্বীকার করেন। তবে দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও শোষণের কারণে দেশের বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরে তারা অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন।

মানবাধিকার কর্মী কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতি প্রশংসা করেন। জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেলান ভারভিয়ার জানান, তারা শিগগিরই বাংলাদেশে জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করবে।

এনজিআইসি’র ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলদিন বলেন, আপনাদের প্রয়োজন হলে আমরা আছি।

প্রফেসর ইউনূস এ অপ্রত্যাশিত সমর্থনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, দেশের সামনে তরুণদের স্বপ্ন পূরণ এবং মানুষের প্রত্যাশা পূরণই এখন প্রধান চ্যালেঞ্জ।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সমর্থনের আহ্বান জানান এবং বলেন, আপনাদের পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য।

সভায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা