Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আমাকে পরিকল্পিতভাবেই আড়াল করা হতো : রাষ্ট্রপতি

আমাকে পরিকল্পিতভাবেই আড়াল করা হতো : রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, বিভিন্ন দেশের পক্ষ থেকে রাষ্ট্রপতির অংশগ্রহণের আমন্ত্রণ এলেও সেগুলো পরিকল্পিতভাবে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তাকে বিদেশ সফরে যেতে না দেওয়ার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিসরে তার নাম ও পরিচিতি সীমিত রাখা।

গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ তোলেন।

রাষ্ট্রপতি জানান, অন্তত দুটি দেশের আমন্ত্রণের বিষয়ে তিনি নিশ্চিতভাবে অবগত হন, যার একটি ছিল কসোভো। গত ডিসেম্বরে সেখানে একটি অ্যাসেম্বলিতে তার পক্ষ থেকে কি নোট পেপার উপস্থাপনের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে সে সফরে অংশ নিতে দেওয়া হয়নি।

এ ছাড়া কাতার-এর আমির একটি সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান, যেখানে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা ছিল এবং সেখানে রাষ্ট্রপতি ছাড়া অন্য কারও অংশগ্রহণের সুযোগ ছিল না। রাষ্ট্রপতির দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার কাছে একটি চিঠির খসড়া পাঠানো হয়, যাতে উল্লেখ ছিল যে রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি সামিটে অংশ নিতে পারছেন না। ওই খসড়া চিঠিতে সই করার জন্য তার ওপর চাপ দেওয়া হয়েছিল বলেও তিনি জানান।

রাষ্ট্রপতির অভিযোগ, চিঠি প্রস্তুতের আগে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বরং চিঠি হাতে পাওয়ার পরই তিনি জানতে পারেন কাতার থেকে আমন্ত্রণ এসেছিল এবং তার জবাব হিসেবে আগেভাগেই প্রত্যাখ্যানপত্র তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, তৎকালীন সরকার চায়নি রাষ্ট্রপতির নাম আন্তর্জাতিক অঙ্গনে উচ্চারিত হোক বা জনগণের মধ্যে তার পরিচিতি বাড়ুক। শুধু বিদেশ সফর নয়, দেশের ভেতরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অংশগ্রহণ সীমিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতির দীর্ঘদিনের রাষ্ট্রীয় রেওয়াজ থাকলেও সেটিও আটকে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

সূত্রঃ কালের কন্ঠ

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা