Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টায় তিনি প্রথমে শহীদ মিনারে ফুল অর্পণ করেন। এর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ শহীদ মিনারে সমবেত হাজারো মানুষ। মোনাজাত শেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টা পরিষদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিএনপির নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তিন বাহিনীর প্রধানও ফুল অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। তারা হলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

শেষে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা