Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী!

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী!
ছবি: সংগৃহীত ভার

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনা করেন এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও নীতিগত বিষয়ে সরকারকে আইনগত পরামর্শ দেন। সে বিবেচনায় এ পদে নতুন নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আইনজীবী মহল।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত। সহকর্মীদের কাছে তিনি সততা, পেশাদারিত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। জটিল সাংবিধানিক ও দেওয়ানি-ফৌজদারি মামলায় তার অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।

তার পারিবারিক পটভূমিও উল্লেখযোগ্য। তার পিতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী একজন সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। স্বাধীনতা-পরবর্তী রাজনীতিতে তিনি নীতিনিষ্ঠ অবস্থানের জন্য পরিচিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষাজীবনে রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান। সেখানে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হন এবং ধীরে ধীরে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হন।

আইন অঙ্গনে নতুন এই নিয়োগকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড