Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে যথোপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনের প্রতিবেদন বর্তমান সরকারের হাতে রয়েছে। তাই নতুন কমিশন গঠনের প্রয়োজন নেই। বরং বিদ্যমান প্রতিবেদনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করাই সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, পিলখানার এ হত্যাকাণ্ড দেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা। তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে পরবর্তীতে গঠিত জাতীয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের পেছনে সেনাবাহিনীকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তি এ ধরনের চক্রান্তে জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, যাদের হাতে সেনাসদস্যদের রক্ত লেগে আছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সরকারের অবস্থান অনুযায়ী, নতুন দীর্ঘমেয়াদি তদন্তের পরিবর্তে বিদ্যমান তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই চূড়ান্ত আইনি নিষ্পত্তির পথে এগোনো হবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ