Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৯ এপ্রিল ২০২৬

মূত্রথলিতে পাথর ধরা পড়ায় চিকিৎসকদের সিদ্ধান্ত

সারজিস আলমের শরীরে অস্ত্রোপচার সফল

সারজিস আলমের শরীরে অস্ত্রোপচার সফল
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-এর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

মঙ্গলবার রাতে এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়, হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করার পর বেলা পৌনে ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার মূত্রথলিতে পাথর (স্টোন) শনাক্ত করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছে দলটি।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, হঠাৎ অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশন সম্পন্ন হয়।

এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা