Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৪৬, ৭ এপ্রিল ২০২৬

গণরায়ের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম

গণরায়ের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
ছবি: সংগৃহীত

নির্বাচনের দেড় মাস না পেরোতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের গণরায়ের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় একটি স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে ১১-দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা আবিদুর রহমান-এর পক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, বর্তমানে যদি আবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে অনেক ভোটার তাদের আগের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন এবং ভোটের অবস্থান পরিবর্তন করবেন।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, বগুড়া-৬ আসনের মানুষ তাকে বিপুলভাবে সমর্থন দিলেও তিনি দুটি আসনের মধ্যে একটি বেছে নেয়ার সময় বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন। এতে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। তার ভাষায়, 

কাগজে এক কথা আর বাস্তবে অন্য কথা বললে বিশ্বাসযোগ্যতা থাকে না।

দেশের অর্থনীতি নিয়েও প্রশ্ন তুলে সারজিস বলেন, ঋণখেলাপিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে কীভাবে অর্থনীতি পুনরুদ্ধার করা হবে—এ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এবং তা ঠেকাতে না পারা ছিলো তাদের দুর্বলতা। তবে ভবিষ্যতে এমন কোনো সুযোগ দেয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

সমাবেশে উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভোটকেন্দ্রে শেষ পর্যন্ত থেকে ফলাফল শিটে স্বাক্ষর নিশ্চিত করে তবেই কেন্দ্র ছাড়তে হবে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় দেশ আবার অতীতের সংকটময় পরিস্থিতিতে ফিরে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

উপনির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু নেতা ভালো হলেই হবে না, দলের কর্মীদেরও সৎ হতে হবে। লুটপাট ও দখলদারিত্বে জড়িত কর্মীদের নিয়ে কোনও দলেরই জনগণের কল্যাণ সম্ভব নয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু-সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে জোটের প্রার্থী আবিদুর রহমানকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা