Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ৫ মে ২০২৬

শহীদ নাইমার পরিবারের পাশে মাহমুদা মিতু

শহীদ নাইমার পরিবারের পাশে মাহমুদা মিতু
ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরদিনই জুলাই আন্দোলনের শহীদ নাইমা তাসনিমের পরিবারের সঙ্গে দেখা করেছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

সোমবার (৪ মে) বিকেলে তিনি শহীদ নাইমার পরিবারের বাসায় যান এবং পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে শহীদ নাইমা তাসনিমের মা তার মেয়ের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি দেশ সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন।

ডা. মাহমুদা মিতু পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না বলে আশ্বাস দেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও স্বজনরাও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ