Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ১০ জুন ২০২৬

সংসদে উত্তাপ তুললেন ডা. শফিকুর রহমান

ইসলামী ব্যাংক দখলকারী চক্রের নজরে—অভিযোগ বিরোধী দলীয় নেতার

ইসলামী ব্যাংক দখলকারী চক্রের নজরে—অভিযোগ বিরোধী দলীয় নেতার
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ঘিরে আবারও ‘দখলকারী চক্র’ সক্রিয় হয়েছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেওয়া নোটিশ উত্থাপনকালে তিনি ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি দাবি করেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক এবং রেমিটেন্স প্রবাহের অন্যতম প্রধান উৎস ইসলামী ব্যাংক একসময় স্থিতিশীল ও লাভজনক অবস্থানে ছিলো। ২০১৬ সালে ব্যাংকটি ৪৪৭ কোটি টাকার বেশি মুনাফা করে এবং খেলাপি ঋণের হার ৪ শতাংশের মধ্যে সীমিত ছিলো। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি ঘটে বলে তিনি অভিযোগ করেন।

শফিকুর রহমান সংসদে বলেন, পরবর্তী বছরগুলোতে ব্যাংকের খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে ৫১ শতাংশে পৌঁছায় এবং শেয়ারহোল্ডাররা কোনও লভ্যাংশ পাননি। তার ভাষ্য অনুযায়ী, ব্যাংকটি যখন ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে ফিরছিলো এবং মুনাফা ১০৮ কোটি থেকে ১৩৭ কোটিতে উন্নীত হয়েছিলো, তখন আবারও নিয়ন্ত্রণ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়।

তিনি অভিযোগ করেন, পরিচালনা পর্ষদে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে এবং ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করে ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে। তার মতে, এসব পদক্ষেপ ব্যাংকটির স্থিতিশীলতা ও গ্রাহক আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

লিখিত নোটিশে তিনি আরও দাবি করেন, ব্যাংকটিকে রাজনৈতিকভাবে ট্যাগ দিয়ে দখলের চেষ্টা চলছে। এক সময় যখন কথিত ‘জামায়াতপন্থী ব্যবস্থাপনা’ দায়িত্বে ছিলো, তখন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তুলনামূলকভাবে বেশি ছিলো বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে নতুন করে নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা দেখা দিয়েছে বলে দাবি তার।

তিনি সংসদে উল্লেখ করেন, মাত্র একদিনেই গ্রাহকেরা প্রায় ২ হাজার কোটি টাকার আমানত তুলে নিয়েছে—যা ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে দেখছেন তিনি।

দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় তিনি তিনটি দাবি উত্থাপন করেন—ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া, ব্যবস্থাপনায় সব ধরনের ‘অযৌক্তিক হস্তক্ষেপ’ বন্ধ করা এবং বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সংসদে আলোচনার ব্যবস্থা করা।

স্পিকারের সময়সীমার কারণে পুরো বক্তব্য পাঠ করতে না পারলেও তার এ বক্তব্য সংসদে তীব্র আলোচনার জন্ম দেয় বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!