Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৪৮, ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত ইস্যুতে এমরান সালেহ প্রিন্স

ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে

ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে
ছবি: সবার দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। দেশে কোনো সংখ্যালঘুর ওপর হামলা নেই, ফ্যাসিবাদমুক্ত দেশে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

সোমবার (ডিসেম্বর) দুপুরে ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সব ধর্মের মানুষকে সমান চোখে দেখবে।

এ সময় উপস্থিত ছিলেন- ট্রাইবাল চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক, জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা আ. কুদ্দুস, আব্দুস শহীদ, সোলাইমান সরকার। উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিনসহ আদিবাসী নেতারা। সভা পরিচালনা করেন লিলিয়ান পাঠাং।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী