Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ও বাংলাদেশের জনতার প্রতি তার দৃষ্টি সবসময়ই সজাগ রয়েছে

ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

এম এ মালেক  বলেন, উনি মেন্টালি খুব রিলাক্স। আমরা উনাকে অনুরোধ করেছি, আমাদের সঙ্গে অন্তত এ ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পর-পরেই বাংলাদেশে যাবেন। উনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া
ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের (রোজার ঈদ) পর-পরই দেশে ফিরতে পারেন। তার স্বাস্থ্যের অবস্থা তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো। পরিবারিক আবহে মানসিকভাবেও তিনি প্রশান্তি অনুভবের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন।

তিনি বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের জানান, আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অব ডেমোক্রেসি এখন অনেক ভালো আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ উনি তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের বাসায় নাতনীদের সার্বক্ষণিক পরিচর্যায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে আছেন।

আমরা যুক্তরাজ্য বিএনপির টিম উনার পাশে আছি উল্লেখ করে এম এ মালেক  বলেন, উনি মেন্টালি খুব রিলাক্স। আমরা উনাকে অনুরোধ করেছি, আমাদের সঙ্গে অন্তত এ ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পর-পরেই বাংলাদেশে যাবেন। উনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে দলীয় নেত্রীর সঙ্গে যুক্তরাজ্য বিএনপির নেতাদের কোনো ধরনের আলাপ-আলোচনা হয়নি উল্লেখ করে এমএ মালেক বলেন, আমরা এ বিষয়ে কোনও কথাবার্তা বলবও না। কারণ রাজনীতিতে উনার অনেক সোর্স রয়েছে, এ ব্যাপারে উনি অনেক ব্রিফ পান। তাছাড়া বাংলাদেশ ও বাংলাদেশের আপামর জনতার প্রতি তার দৃষ্টি সবসময়ই সজাগ রয়েছে। সূত্র: বাসস

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ