Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সবাই একমতে পৌঁছেছি যে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক

ডুবন্ত নৌকা আর ভাসবে না: হাসনাত আব্দুল্লাহ

নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশন করা, ৫ আগস্ট যেটি ছাত্র-জনতা জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি।

ডুবন্ত নৌকা আর ভাসবে না: হাসনাত আব্দুল্লাহ
ছবি: সবার দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে বলেছি, যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

হাসনাত বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী যেসব রাজনৈতিক দল ছিলো সবাই বৈঠকে এসেছিলো। সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায়, যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে।

তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি, সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। যেন পরে রাজনৈতিকভাবে বা কোনোভাবেই আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সে বিষয়টি প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথম ধাপ হিসেবে প্রস্তাব করেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশন করা, ৫ আগস্ট যেটি ছাত্র-জনতা জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে ডিসকাশন থাকতে পারে, আর্গুমেন্ট, ডিবেট থাকতে পারে। সেগুলোর সমাধান রাজপথে হবে, সংসদে হবে। কিন্তু আওয়ামী লীগ যে অপসংস্কৃতি চালু করেছিল সেটি আর বাংলাদেশে ফেরত আনতে চাই না। সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক ভাবনা দেখেছি।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা