Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

কোনো কোনো দল রাষ্ট্রপতির জন্য ‘প্রেম’ দেখাচ্ছে 

আ’লীগ দোসরদের প্রশাসনে রেখে সফল হওয়া কঠিন: কর্নেল অলি

সংস্কার নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। ভালো কিছু করতে সময় লাগে। সময় লাগলেও আলাপ আলোচনার মাধ্যমে সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করা দরকার।

আ’লীগ দোসরদের প্রশাসনে রেখে সফল হওয়া কঠিন: কর্নেল অলি
ফাইল ছবি

এলডিপি সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, কোনো কোনো দল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্য ‘প্রেম’ দেখাচ্ছে। যারা এ প্রেম দেখাচ্ছেন তাদের কোনো না কোনো এজেন্ডা আছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। অলি আহমদ জানান, তিনি এ বক্তব্য শনিবার জাতীয় ঐকমতব্য কমিশনের বৈঠকে বলছেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অনেক ভালো উদ্যোগ নিয়েছে। সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা একটি ইতিবাচক উদ্যোগ। কিন্তু এ রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ সরকারের দোসরদের প্রশাসনে রেখে সরকারের সফল হওয়া কঠিন।

তিনি আরো বলেন, গণঅভ্যুথানের মাধ্যমে দেশ গঠনের একটা সুযোগ এসেছে। এটা কাজে লাগাতে হবে। শেখ হাসিনার আমলের মতো নিয়মনীতির তোয়াক্কা না করা, আইন না মানা- এইভাবে একটা দেশ চলতে পারে না।

অলি আহমদ বলেন, রাষ্ট্র সংস্কার সহজ বিষয় নয়। সংবিধান সংশোধন ছেলেখেলা না।

সংস্কার নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। ভালো কিছু করতে সময় লাগে। সময় লাগলেও আলাপ আলোচনার মাধ্যমে সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করা দরকার।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত