Sobar Desh | সবার দেশ লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আমরা তরুণদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই

তরুণরা জেগে ওঠলে আল্লাহ সমাজ বদলায় দেন: জামায়াত আমির

তরুণরা জেগে ওঠলে আল্লাহ সমাজ বদলায় দেন: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে- সে বাংলাদেশ আমাদের দান করো।

তরুনদের উদ্দেশ্যে তিনি বলেন, হে তরুণ যুবকেরা তোমরা জেগে ওঠো, যে সমাজে তরুণরা জেগে ওঠে সে সমাজকে আল্লাহ বদলায় দেন। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন, আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবক সন্তানদের এখন থেকে তৈরি করার আহ্বান জানান জামায়াতের আমির।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর আর্দশ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের নিহত ও আহতদের রক্ত, জীবন ও আবেগকে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি, কতিপয় কাজ এখনও বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি। কিন্তু এ আহ্বান কেয়ামত পর্যন্ত জানাবো না।

দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা, অধ্যায় তৈরি না হয়। তার থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা