Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটের ১৯ আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা 

সিলেটের ১৯ আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা 
ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী জানান, দুই বছর আগে তারা সারাদেশে ১৫৩ প্রার্থীর নাম চূড়ান্ত করেন। প্রার্থীদের নাম কেন্দ্র অনুমোদনের পর অঞ্চল থেকে ঘোষণা করা হচ্ছে।

১৯ আসনের প্রার্থী হলেন– সিলেট-১ আসনে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-২ অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ সিলেটের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ মুহাম্মদ শামসউদদীন ও সুনামগঞ্জ-৫ আসনে আব্দুস সালাম আল মাদানী।

হবিগঞ্জ-১ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ-২ ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান।

মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ সাবেক জেলা আমির আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আব্দুর রব।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা