Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ২৫ ডিসেম্বর ২০২৪

যশোররে সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে জামায়াত আমির

‘ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিল আ’লীগ’

‘ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিল আ’লীগ’
সবার দেশ

আওয়ামী লীগ ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ শাসনের নামে শোষণ করতে যেয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। তারা শুধু শারীরিকভাবে আঘাত দেয়নি। মানুষের মান-ইজ্জত নিয়েও টানাটানি করছে। তারা মানুষের রিজিক নিয়ে টানাটানি করেছে। আওয়ামী লীগ ভারতের কাছে এ দেশটা ইজারা দিয়েছিল। 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহরের একটি হোটেলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াতের আমির বলেন, ভারত আসলো বন্ধুরবেশে, শুরু করে দিলো ডাকাতি। এ কেমন বন্ধুত্ব! ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানের আত্মসমর্পণে সব অস্ত্রই তারা নিয়ে গেছে। ৫৩ বছর ধরে আমাদের প্রাণের বন্ধু সে গুলির একটি খোসাও ফেরত দেয়নি।

যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এ সুধী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখা। এতে বিগত সরকারের কাছে নির্যাতিত ও নিহত পরিবারের স্ত্রী-সন্তানেরাও অংশ।

১৬ই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির টুইট বাংলাদেশকে ছোট করেছে দাবি করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ছয় লাইনের একটি টুইট করেছে, সেখানে একটি লাইনেও বাংলাদেশের নাম নেই। এটা নাকি ভারতের বিজয় দিবস। এ দেশের যেসব বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা নিয়ে এতদিন চিৎকার করেছেন, তারা মোদির এ বিষয়ে কোনো কথা বলেনি, প্রতিবাদ জানায়নি। জামায়াত ইসলামি তার জায়গা থেকে প্রতিবাদ করেছে।
  
আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। গুণ্ডাপাণ্ডা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে একেবারে শেষ করে দিয়েছে।

তিনি বলেন, আমাদের সন্তানেরা লেখাপড়া করবে, নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে। এবং শিক্ষার পাঠচুকিয়ে যাওয়ার পরেই তাদের হাতে কাজ চলে আসবে। অথচ এখন সার্টিফিকেটের নামে যে কাগজগুলো ধরিয়ে দেয়া হয়, অনেকেই সেগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে! আমরা আগামীর বাংলাদেশে কাগজের সার্টিফিকেট দিবো না; কোয়ালিটির সার্টিফিকেট তুলে দিতে চাই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহসান হাবিব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, সাংবাদিক ও গবেষক বেনজিন খান, জেলা সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকসহ অনেকে।

সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কর্মপরিষদ ও শুরা সদস্য নূর-ই-আলী নূর মামুন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা