Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ৫ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৩৬, ৫ মার্চ ২০২৫

রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি, সমাজের নীতি-নৈতিকতাও ধ্বংস হয়েছে

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচিত সরকারও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু
ছবি: সবার দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বুধবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়।

তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচিত সরকারও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এ নেতা।

এর আগে, গোলটেবিল বৈঠকে খসরু বলেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে, সাহায্য করা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেয়ার অনুরোধ করছি সরকারকে।

তিনি বলেন, বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে। মানুষ শিল্প কারখানা দিতে পারছে না। সরকার ওয়াচডগের ভূমিকা পালন করবে। আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে, সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে। এ সময় রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, সমাজের নীতি-নৈতিকতাও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত