Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ২১ মার্চ ২০২৫

জনগণ আ’লীগকে ক্ষমা করলে বিএনপির আপত্তি নেই: রিজভী

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে রিজভী আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে, যদি সে ছাত্র হত্যা, দুর্নীতি, অর্থ লোপাট ও টাকা পাচার না করে, তাহলে সে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?

জনগণ আ’লীগকে ক্ষমা করলে বিএনপির আপত্তি নেই: রিজভী
ফাইল ছবি

বিচারের পর জনগণ যদি আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেয়, তাহলে বিএনপির কোনও আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ মার্চ) সকালে উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তাদের বিচার নিয়ে তেমন কথা বলা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ যদি ক্ষমা করে, তাহলে আমাদের আপত্তি নেই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যারা অপরাধ করেছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে রিজভী আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে, যদি সে ছাত্র হত্যা, দুর্নীতি, অর্থ লোপাট ও টাকা পাচার না করে, তাহলে সে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতি টিকবে কি না, সে প্রশ্ন উঠছে, অথচ যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না—সে প্রশ্ন তোলা হচ্ছে না।

ফ্যাসিবাদ ঠেকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচার করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং ঈদ উপলক্ষে দরিদ্র জনগণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান