Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৩ এপ্রিল ২০২৫

সংস্কারের আগে নির্বাচন বিএনপি কখনও বলেনি: মির্জা ফখরুল

সংস্কারের আগে নির্বাচন বিএনপি কখনও বলেনি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আগে নির্বাচন, পরে সংস্কার—এমন কোনো বক্তব্য বিএনপি কখনও দেয়নি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার (২ এপ্রিল) ঠাকুরগাঁও শহরের তাতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। এটা যদি কেউ বলে থাকে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, সেটি করতে হবে। কারণ এ সংস্কারের প্রথম দাবি বিএনপিরই ছিল।

বিএনপির মহাসচিব আরও অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে টার্গেট করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যা একেবারেই মিথ্যা। আমি স্পষ্টভাবে বলতে চাই, এ নিয়ে জনগণের মাঝে ভুল ধারণা তৈরি করা হচ্ছে, বলেন মির্জা ফখরুল।

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, যেকোনও রাজনৈতিক দলের জনগণের সঙ্গে সম্পর্ক থাকা জরুরি। যারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, আমরা তাদের সম্মান করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কোনও সিদ্ধান্ত নেন, তাহলে বিএনপি তা সমর্থন করবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় বিএনপি নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা