Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০৩, ২০ এপ্রিল ২০২৫

দু’বারের বেশি টানা প্রধানমন্ত্রিত্ব নয়, একমত বিএনপি

দু’বারের বেশি টানা প্রধানমন্ত্রিত্ব নয়, একমত বিএনপি
ছবি: সবার দেশ

একই ব্যক্তির পরপর সর্বোচ্চ দুই মেয়াদে প্রধানমন্ত্রিত্ব এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। তবে এক মেয়াদ বিরতির পর পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে দলটির কোনো আপত্তি নেই। 

রোববার (২০ এপ্রিল) দুপুরে কমিশনের সঙ্গে আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে পূর্বাবস্থায় ফিরে যাওয়ার পক্ষে। রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে দলটি একমত নয়। তিনি মনে করেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামে কোনও বিভ্রান্তির সুযোগ নেই এবং এতদিন পর নাম পরিবর্তনের যৌক্তিকতা নেই।

সাম্য, মানবিক মর্যাদা, এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়ে বিএনপি একমত। সালাহউদ্দিন জানান, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে দলটি সম্মত। তবে মৌলিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে।

সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাবে বিএনপি সম্মত, তবে এটি পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়নের সুপারিশ করেছে। নির্বাচনে প্রার্থিতার সর্বনিম্ন বয়স ২১ বছর করার প্রস্তাবে দলটি দ্বিমত পোষণ করেছে।

কিছু সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বিরোধী দলের সদস্যদের নিয়োগের বিষয়ে বিএনপি সমর্থন জানিয়েছে, তবে সব কমিটির ক্ষেত্রে নয়। একই ব্যক্তির দল ও সরকার প্রধান হওয়ার প্রস্তাবে আপত্তি জানিয়ে তারা বলেছে, এটি দলের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার জন্য বাধা সৃষ্টি করতে পারে।

উচ্চকক্ষে ১০০ আসনের প্রস্তাবে বিএনপি একমত, তবে এর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রীয় চুক্তি সংসদে উপস্থাপনের বিষয়ে দলটি সম্মত, কিন্তু তাৎক্ষণিক প্রকাশে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে। ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবেও বিএনপি একমত।

সালাহউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এবং বর্তমানে এর বিকল্প পরিবেশ তৈরি হয়নি। বিএনপি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে।

এ আলোচনা রাজনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছে, যা আগামী দিনে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা