Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১২ মে ২০২৫

শাহবাগে নাটক চলছে, এনসিপি সরকারি দল: মির্জা আব্বাস

শাহবাগে নাটক চলছে, এনসিপি সরকারি দল: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বলেছেন, শাহবাগে কয়েক দিন ধরে চলছে এক ধরনের নাটক। তার দাবি—যেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ, সেখানে কীভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলন করতে পারে? এনসিপিকে তিনি ‘সরকারি দল’ বলে আখ্যা দেন।

সোমবার (১২ মে) সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন বিএনপিকে ঘায়েল করতে নানা নাটক হচ্ছে শাহবাগে। আবার অনেকে বলছেন বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে! আমাদের কী ঠ্যাকা পড়েছে আওয়ামী লীগকে তুলে আনার?

তিনি আরও বলেন— ১৫ বছর যারা জনগণকে কষ্ট দিয়েছে, পরিবারগুলোকে ভেঙে দিয়েছে, তাদের কোনো দুঃখে বিএনপি পুনর্বাসন করবে?

রোহিঙ্গা ইস্যু ও রাখাইন নিয়ে আলোচনায় আব্বাস বলেন, মানবিক করিডর নামে কোনও শব্দই পৃথিবীর কোনো অভিধানে নেই। এসব নতুন শব্দ সরকার আমদানি করছে। দেশের মানুষ ঠিক করবে এমন কিছু হবে কি না।

তিনি প্রশ্ন তোলেন: আমরা কি স্বাধীন দেশে আছি, না পরাধীন? আমি কেন সাজেক বা সেন্টমার্টিন যেতে পারবো না?

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গে বলেন, শুধুমাত্র জিয়াউর রহমানই একসময় মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা ফেরত নিতে। আজ বিএনপি-ই পারে বিদেশি চাপে মাথা নত না করে দেশ রক্ষা করতে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টু। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা