Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ১৩ মে ২০২৫

৫৪ বছরে দুই বড় অর্জন- ৭১ আর ২৪: তারেক রহমান 

৫৪ বছরে দুই বড় অর্জন- ৭১ আর ২৪: তারেক রহমান 
ফাইল ছবি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুটি অর্জন একাত্তর ও ২০২৪ সাল—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২ মে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন। সোমবার (১২ মে) রাতে বিএনপির মিডিয়া সেল সে বক্তব্য তাদের ফেসবুক পেজে প্রকাশ করে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সাল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর, আর ২০২৪ সাল ছিলো সে স্বাধীনতা রক্ষার বছর।

তিনি আরও বলেন, দিল্লির তাঁবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডি ত্যাগ করেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহি-জনতাও সে একই বার্তা দিয়েছিলো। গণতন্ত্রপ্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে, পতিত এক স্বৈরাচার বাংলাদেশকে দীর্ঘ দেড় দশক তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিলো।

তারেক রহমানের এ বক্তব্য স্পষ্টভাবে ২০২৪ সালের জাতীয় নির্বাচন এবং বর্তমান সরকারের বৈধতা নিয়ে রাজনৈতিক বার্তা বহন করে।

তিনি বলেন, আজকের বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত হোক এমন, যাতে তাঁবেদার অপশক্তি আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা