Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৮, ২৯ মে ২০২৫

আপডেট: ০৩:১০, ২৯ মে ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে এনসিপি’র পথসভায় এনসিপি’র হুঁশিয়ারি

স্বচ্ছ রাজনীতি ছাড়া মুক্তি নেই: সারজিস

স্বচ্ছ রাজনীতি ছাড়া মুক্তি নেই: সারজিস
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ বিজয় চত্বরে বুধবার (২৮ মে) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (NCP) আয়োজিত এক পথসভায় উত্তরের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার বক্তব্যে জানান—দেশে আর নোংরা রাজনীতি চলবে না। আমরা স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাসী।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এ সংগঠক বলেন, মারামারি, হানাহানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি-ঘাট দখলের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দুর্বৃত্তায়নের রাজনীতি আজ জনগণের শত্রু। এনসিপি এ সংস্কৃতি ভেঙে দিতে মাঠে নেমেছে।

খুনি হাসিনার পতনে প্রমাণ হয়েছে—অপরাধীদের শক্তি নেই

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, খুনি হাসিনা অনেক দাপট খাটিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো, এখন তার দোসররা এতিম হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে যে, অপরাধীরা আসলে দুর্বল।

তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু কেউ কাউকে টার্গেট করবে—এটা গণতন্ত্র নয়। রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন দরকার, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না।

ভোট দিন ভালো মানুষকে, মার্কায় নয়

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, আমরা কোনও মার্কাকে নয়, ভালো মানুষকে ভোট দিতে বলি। যিনি সৎ, নিষ্ঠাবান, জনগণের স্বার্থে কাজ করেন—তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন।

তিনি আরও বলেন, NCP চায় সব দলের ভেতরে প্রশিক্ষিত, মার্জিত, জনবান্ধব নেতৃত্ব গড়ে উঠুক। প্রতিটি দলই হোক একটি সভ্য জীবনচর্চার প্রাতিষ্ঠানিক রুটিনের অংশ।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

গোলাপগঞ্জ মোড় এলাকায় একটি মাদকের আস্তানার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে সারজিস আলম বলেন, ওই আস্তানা মাদক নয়, যুবসমাজ ধ্বংসের গর্ত। এনসিপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আমরা মাদক কারবারীদের রাজনৈতিক ছত্রছায়া ভেঙে দেবো।

জেলা জুড়ে চলবে এনসিপির কর্মসূচি

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা প্রমুখ। আয়োজনের সহযোগিতায় ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আল আমিন, জেমিয়ন রায়, সজিব, ফাহিম, জুবায়ের প্রমুখ।

এ সময় জানানো হয়, এরই মধ্যে বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জে এনসিপির কর্মসূচি সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে খানসামা, চিরিরবন্দর ও দিনাজপুর সদরে পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা