Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ১২ জুন ২০২৫

আপডেট: ০০:৪৮, ১২ জুন ২০২৫

বিএনপি-এনসিপি ক্ষমতায় যেতে তাড়াহুড়ো করছে: নূরুল কবীর

তরুণরা যেভাবে বিএনপিকে আক্রমণ করছে, এবং বিএনপির নেতারাও যে ভাষায় পাল্টা আক্রমণ করছেন—তা অনভিপ্রেত। বিএনপি ভুলে গেছে এ তরুণরাই তাদের নেতৃত্ব ও নেত্রীদের মুক্ত করতে পথে নেমেছিলো। তাদের প্রতি সম্মান দেখাতে বিএনপি ব্যর্থ হয়েছে।

বিএনপি-এনসিপি ক্ষমতায় যেতে তাড়াহুড়ো করছে: নূরুল কবীর
ছবি: সংগৃহীত

নিউএজ সম্পাদক নূরুল কবীর বলেছেন, বিএনপি এবং নবগঠিত এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি) দুপক্ষই অতিরিক্ত তাড়াহুড়ো করছে ক্ষমতায় যাওয়ার জন্য। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, গত বছরের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনই ছিলো মূল ঝাঁকুনি। এ শিক্ষার্থীদেরই মানুষ হিরোর মর্যাদা দিয়েছে, সন্তানের মতো ভালোবেসেছে। কিন্তু নতুন রাজনৈতিক দল গঠনের পর সে আস্থার জায়গায় ফাটল ধরেছে বলে মন্তব্য করেন তিনি।

নূরুল কবীর বলেন, এনসিপির তরুণ নেতৃত্ব শুরুতে মানুষের মধ্যে বিপুল আশা জাগালেও দল গঠনের পর বিভক্তি এবং আদর্শগত অস্পষ্টতার কারণে তারা নিজেরাই সে আস্থার ভাঙনের জন্য দায়ী। প্রথমেই তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়, পরে গঠিত হয় দুটি দল। এর মধ্যে একটি স্পষ্টভাবে দক্ষিণপন্থী, অন্যটি এখনো পর্যন্ত তার ম্যানিফেস্টোই প্রকাশ করেনি, বলেন তিনি।

তিনি আরো বলেন, এনসিপি এখন বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছে। এর ফলে সংগঠন গঠনের আগেই তারা গাড়ি, চাঁদা, বড় অফিসের মতো বাহ্যিক বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে। এতে সাধারণ মানুষ হতাশ হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এনসিপি ডিসেম্বরের আগে নির্বাচন চায় না, কারণ তারা এখনো পরিপূর্ণ দল হিসেবে গড়ে ওঠেনি। তারা হয়তো বিশ্বাস করছে নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় যেতে পারবে, অথবা কেউ কেউ তাদের সে স্বপ্ন দেখাচ্ছে। তবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে সময় লাগে। তিন-চার মাসে কিংবা ছয় মাসে একটি শক্তিশালী বিকল্প দল গড়ে ওঠে না—এটা হয় তারা বুঝতে পারেনি, না হয় কেউ তাদের বিভ্রান্ত করছে।

নূরুল কবীর জানান, এনসিপি ও বিএনপির মধ্যে চলমান বাকযুদ্ধ ও পারস্পরিক দোষারোপ রাজনীতিতে নেতিবাচক বার্তা দিচ্ছে। তরুণরা যেভাবে বিএনপিকে আক্রমণ করছে, এবং বিএনপির নেতারাও যে ভাষায় পাল্টা আক্রমণ করছেন—তা অনভিপ্রেত। বিএনপি ভুলে গেছে এ তরুণরাই তাদের নেতৃত্ব ও নেত্রীদের মুক্ত করতে পথে নেমেছিলো। তাদের প্রতি সম্মান দেখাতে বিএনপি ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এ দুই পক্ষের মধ্যকার বর্তমান টানাপোড়েনের মূলে রয়েছে পরস্পরের প্রতি অন্যায্যতা ও রাজনৈতিক অপরিপক্বতা। বিএনপি যেমন ক্ষমতায় যেতে তাড়াহুড়া করছে, এনসিপিও সে একই পথ নিচ্ছে। অথচ সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশে সময়, কৌশল ও স্পষ্ট আদর্শের বিকল্প নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা