Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১৩ জুন ২০২৫

আপডেট: ১৬:৪২, ১৩ জুন ২০২৫

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গঠনমূলক আলোচনায় সন্তুষ্ট দুই

রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, ড. ইউনূসের সায়

রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, ড. ইউনূসের সায়
ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের ডোরচেস্টার হোটেলে শুরু হওয়া একান্ত বৈঠকটি শেষ হয় বেলা সাড়ে ৩টার কিছু পর।

বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

খলিলুর রহমান বলেন, তারেক রহমান প্রস্তাব দিয়েছেন আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের। তিনি জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন—ঈদের আগে, অর্থাৎ রমজানের আগেই ভোট হলে রাজনৈতিকভাবে সেটি গ্রহণযোগ্য ও কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা এ বিষয়ে আশ্বস্ত করে জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি নির্ভর করবে বিচার ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির ওপর। যদি এসব প্রস্তুতি সম্পন্ন হয়, তবে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে, বলেন নিরাপত্তা উপদেষ্টা।

বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এবং দ্রুত নির্বাচন কমিশনকে তারিখ ঘোষণার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের শেষদিকে কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করতে পারে। নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে এ বৈঠককে রাজনৈতিক অগ্রগতির ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সংলাপের নতুন পর্ব শুরু হলো বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি