Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১২ জুলাই ২০২৫

আপডেট: ০০:১৯, ১২ জুলাই ২০২৫

সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি মহাসচিবের নিন্দা

সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি মহাসচিবের নিন্দা
ফাইল ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এ পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয়—এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন-শৃঙ্খলা রক্ষায় গভীর ব্যর্থতার প্রতিচ্ছবি।

বিএনপি মহাসচিব স্পষ্ট ভাষায় জানান, আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনও সম্পর্ক নেই। অপরাধী যেই হোক না কেন, তার স্থান কখনোই ন্যায়বিচারের ঊর্ধ্বে হতে পারে না।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের পর যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে, তার পরবর্তী সময়ে এমন নির্মম হত্যাকাণ্ড দেশের জনগণের বিবেককে নাড়িয়ে দিয়েছে। যদি দ্রুত বিচার না হয়, তবে বিচারহীনতার সংস্কৃতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

মির্জা ফখরুল অন্তর্বর্তীক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনাটির নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনআস্থা ফেরাতে অত্যন্ত জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের